সৌদি আইন

প্রবাসে গ্রেপ্তার-বিচার হলে আইনি অধিকার কী?
অতীতে অন্য দেশের নাগরিকেরা সৌদি আরবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও নিজ দেশের সহায়তায় দণ্ড মওকুফ করেছেন—এমন নজির খুব বিরল নয়। ২০১৩ সালে শ্রীলঙ্কার একজন নারী গৃহকর্মীর সর্বোচ্চ দণ্ড মওকুফ করিয়েছিল দেশটির সরকার।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য জানতে চান।

শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সৌদি সরকারের কাছ থেকে আমরা এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।” তিনি জানান, বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে।

মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। ইয়েমেন থেকে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার মুখে রিয়াদ এই চুক্তির সামরিক কার্যকারিতা সক্রিয় করেছে।

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেবিচক

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার জনকে বহিষ্কার
সাত দিনের এই অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়।

রাশিয়া-চীন ডিডলারাইজেশন চায়, ভারত কী চায়?
রাশিয়া ও চীন ডিডলারাইজেশন চায়। কিন্তু ভারত কী চায়? ডিডলারাইজেশন প্রশ্নে ভারত কিছুটা রক্ষণশীল অবস্থানে। বলা যায় কৌশলী অবস্থানে নয়াদিল্লি। ব্রিকসে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলোও এই প্রশ্নে ডলারকে বাদ দিতে চায় না। তারা উভয় নৌকায় পা দিয়ে চলতে চায়। সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মক্কা চুক্

১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব
মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৬৭৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
কর্মশালায় সৌদি আরবের শ্রম আইন, কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার, পেশাগত দায়িত্ব এবং আইনি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র এইচআর কনসালট্যান্ট লতিফা মোমেনা। তিনি প্রবাসীদের জন্য কর্মচুক্তি, কর্মক্ষেত্রের আচরণ, শ্রম আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন করেছে।

স্ত্রীকে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার
সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের দিন এক বাংলাদেশি নাগরিক তাঁর স্ত্রীকে ধারালো ছুরি ও অ্যাসিড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করেছে। এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

সৌদিতে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত দিনে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রায় ৮ হাজার ওয়েবসাইট ব্লক করল সৌদি
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।

মক্কায় শিশুদের দিয়ে ভিক্ষা করানোর অভিযোগে ২ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের মক্কায় শিশুদের দিয়ে ভিক্ষা করানোর অভিযোগে ২ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে আজ যুক্তরাষ্ট্র–ইউক্রেন বৈঠক, শান্তির জন্য রাশিয়াকে ছাড় দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন নিয়ে আলোচনায় বসার আগে এ কথা বলেন তিনি।

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত দিনে ২০ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

সৌদিতে সাত দিনে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত দিনে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

সৌদিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৮ প্রবাসী গ্রেপ্তার
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



